করোনার জন্য খড়গপুর আই আই টি ১০ দিন বন্ধ থাকবে, জানালো কর্তৃপক্ষ - The News Lion

করোনার জন্য খড়গপুর আই আই টি ১০ দিন বন্ধ থাকবে, জানালো কর্তৃপক্ষ




দি নিউজ লায়ন ; করোনা পরিস্থিতির জন্য খড়গপুর আইআইটি বন্ধ রাখার সিদ্ধান্ত নিল আইআইটি কর্তৃপক্ষ। শুক্রবার থেকে আগামী দশ  দিনের জন্য আইআইটি বন্ধ থাকবে। তবে আইআইটি চত্বরে থাকা দোকান গুলি সকাল ৭ টা থেকে ১০ টা এবং বিকেল ৫ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত খোলা থাকবে বলে খড়গপুর আই আই টি কর্তৃপক্ষ জানিয়েছে। খড়গপুর শহরে করোনা আক্রান্তের সংখ্যা হু হু করে বাড়ছে। 


যার ছায়া পড়েছে খড়গপুর আইআইটি তে। খড়গপুর আইআইটির কয়েক জন করোণা সংক্রমণে আক্রান্ত হয়েছে। যার ফলে খড়গপুর আইআইটি কর্তৃপক্ষ আগামী দশদিন আইআইটি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বলে বৃহস্পতিবার জানায়। যার ফলে আগামী দশ দিন খড়গপুর আইআই টি সম্পূর্ণভাবে বন্ধ থাকবে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.